বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

আশাশুনিতে চাকুরি দেয়ার প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সিডা অফিসে তালা

এস,এম মোস্তাফিজুর রহমান।। সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এনজিও সিডা অফিসে তালা লাগিয়ে দেয়া হয়েছে। শুক্রবার(২১মার্চ) ইউনিয়নের বুধহাটায় সালাউদ্দিনের বাড়ির দোতালায় এনজিওর অফিসে তালা ঝুলিয়ে দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে,বুধহাটা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোঃ সালাউদ্দিন এর বাড়ির দোতালায় সিডা এনজিও অফিসে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে  টাকা হাতিয়ে নেওয়া দরগাহপুর গ্রামের প্রতারক সিডা এনজিওর পরিচালক শেখ মিঠুন আলী শুক্রবার সকাল থেকে আশাশুনি,দেবহাটা ও কালীগঞ্জ উপজেলার আবেদনকারীদের ভাইভা গ্রহণ শুরু করেন। স্থানীয় জনগণের সন্দেহ হলে থানা ও সেনা ক্যাম্পে জানান।
ক্যাম্প কমান্ডার লেঃ রাদীদ রায়হান এর নেতৃত্বে থানা পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিডা কোম্পানির পরিচালককে জিজ্ঞাসাবাদ করলে সে সঠিক কোন উত্তর দিতে পারেননি। এ সময় অফিসে তালা লাগানোসহ (এক কপি মুচলেকা) পরিচালকের নিকট হতে গ্রহণ করেন এবং  অফিসের সঠিক কাগজপত্র আগামী ২৩ মার্চ সেনা ক্যাম্প এবং উপজেলা নির্বাহী অফিসে নিয়ে আসার জন্য বলেন।
সূত্র জানায়,CIDA প্রতিষ্ঠানে চাকুরি দেয়ার নাম করে ২শত ৯২ জন প্রার্থীর নিকট থেকে ৩ শত ২০ টাকা(অন লাইনে mercent নাম্বার 01511904131) ৯৩,৪৪০ টাকা এবং আশাশুনি ৩২ জন,দেবহাটা ১৬ জন এবং কালিগঞ্জ উপজেলা ৩৬ জন মোট ৭৪ জন ব্যক্তির নিকট থেকে ১ হজার ৮ শত ২০ টাকা করে ১লক্ষ৫২হাজার ৮ শত ৮০টাকা নগদ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com