বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

আশাশুনিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

 

এস,এম মোস্তাফিজুর রহমান: আশাশুনিতে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৬ মার্চ) সকাল ১০টায় আশাশুনি মহিলা কলেজ অডিটরিয়ামে বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ আশাশুনি উপজেলা শাখা এ সভার আয়োজন করে। উপজেলা সভাপতি মাওঃ আব্দুল বারী’র সভাপতিত্বে ও প্রভাষক শাহজাহান আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা ও খুলনা অঞ্চল টিম সদস্য আলহাজ্ব হাফেজ মুহাদ্দিস মাওঃ রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষা বিভাগের সভাপতি আব্দুল জলিল,আশাশুনি সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর,জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক,উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষক ফেডারেশনের সভাপতি ও সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া,জেলা সহ-সভাপতি শিক্ষক আরিফ বিল্লাহ,জামায়াতের অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস,পেশাজীবী সংগঠনের সভাপতি মাওঃ আতাউর রহমান,প্রভাষক রবিউল ইসলাম,শিক্ষক আসিফ ইকবল,আব্দল কাদের প্রমুখ।সভায় ভক্তরা রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বিস্তারিত আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com