শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

ফেসবুকে বাজে মন্তব্য করায় কালিগঞ্জের স্বেচ্ছাসেবক দল নেতাকে শোকজ

নিজস্ব প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পোস্টে কুরুচিপূর্ণ মন্তব্য করার অপরাধে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শামীম পারভেজকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহম্মেদ মানিক ও সাধারণ সম্পাদক কামরুজ্জমান ভুট্ট’র স্বাক্ষরিত এক পত্রে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
নোটিশ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আইয়ুব হোসেন মুকুলের ফেসবুক আইডির পোষ্টে শামীম পারভেজ নামের ওই নেতা একটি কুরুচিপূর্ণ মন্তব্যে করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুকুলকে হেয় প্রতিপন্ন করা হয়। সেটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের পরিপন্থী। পরে বিষয়টি সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টিগোচর হওয়ায় শামীমকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে স্ব শরীরে হাজির হয়ে লিখিতভাবে উপযুক্ত জবাব প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com