শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

কালিগঞ্জে ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 কালিগঞ্জ: বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।   বৃহস্পতিবার (৬ ফ্রেব্রুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই র্যালীর আয়োজন করা হয়। মেধা ও সততায় গড়বো দেশ এই স্লোগানে কালিগঞ্জ সরকারী কলেজ মাঠ থেকে বিকাল সাড়ে ৩ টায় শোভাযাত্রাটি শুরু হয়। ব্যানার ফেস্টুনে বর্ণাঢ্য সাজে  সজ্জিত শোভাযাত্রা টি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলতলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত সমাবেশে সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সভাপতি মো: ইমামুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সাবেক সভাপতি সাঈদী হাসান বুলবুল, জেলা শাখার সেক্রেটারি মো: জুবায়ের হোসেন, কালিগঞ্জ পূর্ব শাখার সভাপতি আজহারুল ইসলাম, পশ্চিম শাখার সভাপতি রবিউল ইসলাম, উত্তর শাখার সভাপতি হাফেজ বিল্লাল হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা প্রতিটি নাগরিককে সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানিয়ে বাংলাদেশের সমৃদ্ধির জন্য ইসলামী ছাত্র শিবির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।  তারা শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণে অন্তর্ভুক্তিমূলক স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠন । শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ছাত্র সংসদ নির্বাচন, জুলাই গণহত্যা, ২৮ অক্টোবর, পিলখানা ও শাপলা চত্বরসহ সকল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারকার্য দ্রুত শেষ করা, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং আহতের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com