বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

জামায়াতের কেন্দ্রীয় আমীরে বক্তব্য কুটুক্তি

দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াত ইসলামের আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের দেওয়ার একটি ভিডিও সময় টেলিভিশনে প্রকাশ হয়েছে। ওই ভিডিওতে দেবহাটার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির ছেলে ছাত্রলীগ কর্মী শাহিন কাদির জয় (Shahin Kadir Joy) অপমানসূচক মন্তব্য করেন। বিষয়টি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তীব্র ক্ষোভ আর উত্তেজনা দেখা দিতে থাকে স্থানীয় জনতার মাঝে। শাহিন কাদির জয়ের ব্যক্তিগত ফেসবুক থেকে করা ওই মন্তব্যে হুবহু তুলে ধরা হল, “ ৭১ সালের ৩০ লক্ষ শহীদের বিনিময়ে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশকে স্বাধীন করা হয়েছে কোথায় ছিলো সেদিন তোমার মায়া কান্না, মায়া কান্না তো দূরের কথা অনুতপ্ত ও হও নাই বরং বলছো এটা দোষে কিছু করে নাই…… মুরুব্বি মুরুব্বি ওহু ওহু অভিনয় টা আরেক টু ভালো হওয়ার দরকার ছিলো”
এদিকে এই ঘটনা কেন্দ্র করে স্থানীয় মানুষের মাঝে উত্তেজনা সৃষ্টি হতে থাকে। শনিবার দুপুরের দিকে পারুলিয়া বাসস্টান্ড এলাকায় আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলামের মোমেনা বস্ত্রলায় নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানে আসলে শাহিন কাদির জয়কে স্থানীয় উত্তেজিত জনতা আটকে দেয়। মুহূর্তের মধ্যে বাসস্টান্ড এলাকায় অসংখ্য জন সাধারণ জড়ো হতে থাকে। পরে বিষয়টি চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছালে সেনা সদস্যদের খবর দেওয়া হয়। সেনা সদস্যরা সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রে আনেন। এঘটনার পর শনিবার রাতে শাহিন কাদির জয় তার ফেসবুক থেকে আরো একটি স্ট্যাটাস দিয়ে ক্ষমা চেয়ে লেখেন, “ সংবাদ মাধ্যম সময় টেলিভিশনে শ্রদ্ধেয় জামাতের আমীরের বক্তব্যের অংশে আমি একটি কমেন্ট করেছিলাম আমার কমেন্টের জন্য আপনারা যারা ব্যথিত হয়েছেন কিংবা কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির জায়গার প্রতি আমার শ্রদ্ধা এবং এর জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত, আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।”

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com