শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

তালা প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা- প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় দূর্নীতি দমন কমিশনের সহযোগিতায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ৯ ডিসেম্বর (সোমবার) সকালে তালা উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা’র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দীন, সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, গুলশান আরা ও নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।
এরআগে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও সুশীল সমাজ প্রতিনিধিদের অংশগ্রহনে দূর্নীতি বিরোধি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com