বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় দলিত জনগোষ্ঠীর উন্নয়নে গণশুনানী

তালা প্রতিনিধি: দলিত জনগোষ্ঠীর মানবাধিকার, জেন্ডার সমতা ত্বরান্বিত করার মাধ্যমে সামাজিক বৈষম্য হ্রাস ও সরকারি পরিষেবাগুলোতে দলিত জনগনের অভিগম্যতা বৃদ্ধি করা এবং নাগরীক সম্পৃক্ততা বৃদ্ধি করার লক্ষ্যে তালায় “উপজেলা পরিষদের সাথে গণশুনানী” অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে, ইসলামিক রিলিফ সুইডেন’র আর্থিক সহযোগিতায়, রাইটস অব দলিত’স (আরআইডি) প্রকল্পের অধিনে বুধবার (২০নভেম্বর)সকালে তালা উপজেলা প্রাণি সম্পদ অফিসের সেমিনার কক্ষে শুনানী অনুষ্ঠিত হয়।
দলিত’র কর্মসূচী প্রধান উত্তম কুমার দাস’র সভাপতিত্বে শুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সুপারভিশন কর্মকর্তা মো রেজাউল করিম। দলিত’র কম্পিউটার প্রশিক্ষক পবিত্র দাস’র সঞ্চালনায় গণশুনানীতে তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, দলিত’র আইসিটি প্রশিক্ষক বাধন পাল, স্যোশাল মোবিলাইজার সুজন দাশ, সুশান্ত দাশ, শুনানীতে অংশগ্রহনকারী কমিউনিটি প্রতিনিধি স্বরস্বতী দাশ, রতœা দাশ, চায়না রানী বিশ্বাস, শিউলি দাশ সহ উপজেলার ৪টি গ্রামের দলিত কমিউনিটির নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
শুনানীতে- জনস্বাস্থ্য প্রকৌশল অফিস হতে দলিত জনগনের স্বাস্থ্য, স্যানিটেশন ও সু-পেয় পানির সমস্যা তুলে ধরে তা সমাধানের উপর আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com