বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় সরকারের সাথে মতবিনিময়

তালা প্রতিনিধি:: শ্রেণি বৈষম্য রোধ, সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিতকরন সহ দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে তালায় স্থানীয় সরকারের প্রতিনিধির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা’র আয়োজনে, সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, অন্ত্যজ নেত্রী সুমা সরকার।
প্রকল্প অফিসার জুয়েল সরকারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, লুৎফর রহমান, ইউপি সচিব শাহানারা খাতুন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন’র সাতক্ষীরা জেলা সভাপতি দিলিপ কুমার দাস ও সংগঠনের তালা উপজেলা সভাপতি স্বরস্বতী দাস।
সভায় জানানো হয়, তালা উপজেলায় প্রায় ৮০ হাজার দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বসবাস। বিপুল সংখ্যক এই মানুষ সমাজের নানান বৈষম্য’র শিকার হয়ে আসছে। এছাড়া দলিত অধ্যুষিত এলাকাগুলো উন্নযন বঞ্চিত এবং এই জনগোষ্ঠী সরকারি সেবা প্রাপ্তি থেকেও পিছিয়ে রয়েছে। এজন্য উক্ত সভা থেকে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে স্থানীয় সরকার সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষন করা হয়। সভায় ইউপি সদস্য সহ কউিনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com