শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ডুমুরিয়া বিএনপি নেতা সালামকে সাময়িক বরখাস্ত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া : ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আব্দুস সালাম মহলদারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় সাময়িক বরখাস্ত করেছে খুলনা জেলা বিএনপি।
গতকাল বুধবার জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেনো দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হবে না কারণ দর্শাও নোটিশ প্রাপ্তির ৪৮ ঘন্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।

কারণ দর্শাও নোটিশে বলা হয়েছে, গত ১১ মার্চ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবেদনটির অভিযোগ সত্য প্রমাণিত হলে আব্দুস সালাম মহলদার দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও দলীয় আদর্শ ভঙ্গের শামিল অপরাধ করেছেন। ফলে কেন দলীয় পদ, প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হবে না তা এ নোটিশ প্রাপ্তির দুইদিনের মধ্যে জেলা বিএনপি’র আহবায়ক/সদস্য সচিব বরাবর লিখিত জবাব দপ্তর সেলে জমা দিতে নির্দেশনা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com