শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

পূর্ব শত্রুতার জের ধরে তিনজনকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়ায় উপজেলার নাথুপুর গ্রামের ৩জনকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ বিষেয়ে এ ঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে।

আহতরা হলেন, উপজেলার নাথুপুর গ্রামের সিরাজুল ইসলাম (৪৪), তার বড় মামাশ্বশুর আবুল কাশেম ও সিরাজুলের স্ত্রী  পারভিন খাতুন। স্থানীয়রা আহত স্বামী স্ত্রী ও স্ত্রীর মামাকে উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

অভিযোগে উল্লেখ যে, গতকাল বৃহস্পতিবার ০৭/১০/২০২৪ তারিখ দুপুর অনুমান ১২: টা ৫০ মিনিটের দিকে বখতিয়ার খলজি (২৩), ফজর আলী মন্ডল (৫০), সালমা বেগম (৪৫) লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র অস্ত্র দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে হাতে, পায়ে, পিঠে, মাথায় চোখে লাল রক্ত জমাট ও মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে।

সিরাজুল ইসলাম বলেন, বিবাদীদের সাথে সম্পত্তি ও পারিবারিক বিষয় নিয়ে পূর্ব হতে বিরোধ চলে আসছে। আমার বড় মামা শ্বশুর হোসেন মালী মোড়ল ও মামা শ্বশুর বাধা দিলে তাদের বখতিয়ার খলজি তাহার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার স্ত্রী পারভিনা খাতুনের মাথার মাঝখানে একাধিক আঘাত করে গুরুতর হাড় কাটা রক্তাক্ত জখম করে। আমার স্ত্রীর গলায় থাকা ০১ভরি ওজনের স্বর্ণের চেইন মূল্য অনুমান ৮০ হাজার টাকা, জোর পূর্বক ছিনিয়ে নেয়।

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শাহীন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com