বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি লায়লা পারভীন সেঁজুতির শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

শুক্রবার (১ মার্চ) বিকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ ও কৃষক লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শ্রদ্ধা জ্ঞাপনকালে তাঁর সাথে অন্যান্যের মধ্যে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য দিলীপ কুমার অধিকারী, ঢাকাস্থ তালা উপজেলা সমিতির সাধারণ সম্পাদক গুহ উত্তম কুমার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, বাংলাদেশ সংবাদ সংস্থার দিদারুল ইসলামসহ ঢাকা বিশ্ব বিদ্যালয়ের এফ রহমান হলের ছাত্রলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।
সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা স. ম আলাউদ্দীন তনয়া লায়লা পারভীন সেঁজুতি সাতক্ষীরার দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক, নগরঘাটা বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com