বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

বিনা ধান২৫ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও প্রিমিয়াম কোয়ালিটির বোরো ধানের জাত বিনা ধান২৫ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ই এপ্রিল) সকালে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ঝিটকি গ্রামের একটি ফসলের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিনার পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মোঃ আজিজুল হক মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ।

মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মাহবুবুল আলম তরফদার এবং বিনা উপকেন্দ্র, সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিল্পী দাস।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এবং বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এই মাঠ দিবসে অর্ধ-শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন।

এ সময় বক্তারা প্রিমিয়াম কোয়ালিটির বোরো ধানের জাত বিনা ধান২৫ চাষে নানা সুবিধা তুলে ধরেন।এবং চাষীরা এই ধান চাষাবাদ করে অধিক ফলন ও আর্থিকভাবে লাভবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com