সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

মাদক সেবনে বাধা : তালায় দাদীকে জবাই করে হত্যা

বি. এম. জুলফিকার রায়হান, তালা: মাদক সেবনে বাঁধা দেয়ায় সাতক্ষীরার তালায় দাদী সখিনা খাতুন (৭০) কে জবাই করে হত্যা করেছে নেশাগ্রস্থ পৌত্র (পোতা) হানিফ জোয়ার্দ্দার। শুক্রবার (১ নভেম্বর) সকালে বাড়িতে কেউ না থাকার সময়ে মাদক সেবন সংক্রান্ত ঝগড়ার একপর্যায়ে উগ্র মাদক সেবী হানিফ জোয়ার্দ্দার দাদীর গলায় ছুরি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান।
নিহত সখিনা খাতুন (৭০) তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামের মৃত কওছার জোয়ার্দারের স্ত্রী। নেশাগ্রস্থ পৌত্র হানিফ জোয়ার্দার স্থানীয় শালিখা ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, শালিখা গুচ্ছগ্রামের মশিয়ার রহমান জোয়ার্দারের ছেলে হানিফ জোয়ার্দার দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। তার অত্যাচারে পরিবার সহ আশপাশের মানুষ অতিষ্ট ছিল। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে থাকাকালে দাদী ছকিনা খাতুন মাদক সেবন বন্ধ করলে বলে পোতা হানিফের সাথে তার ঝগড়া হয়। একপর্যায়ে হানিফ ধারালো ছুরি দিয়ে দাদী ছকিনা খাতুনের গলায় আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান।
এব্যপারে তালা থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক হানিফ জোয়ার্দারকে বাড়ি থেকে আটক করা হয়। প্রাথমিক জিহজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com