শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

মুহাদ্দিস আব্দুল খালেক এর সাথে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির শুভেচ্ছা বিনিময়

 

মুহাদ্দিস আব্দুল খালেক এর সাথে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

৩রা এপ্রিল বৃহস্পতিবার সকাল ৭ টায় বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা শাখার একটি প্রতিনিধি দল সাতক্ষীরা জেলা সভাপতি মাওঃ মোহাম্মদ আব্দুল হাকিম সাহেবের নেতৃত্বে , বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা মোঃ মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবের সঙ্গে বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সমিতির জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম স্বতন্ত্র ইবতেদায়ীর বর্তমান অবস্থা সরকার ঘোষিত রেজিঃ প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ এর অগ্ৰগতি সহ সকল বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি গুরুত্বের সঙ্গে শোনেন এবং দাবী সমূহের প্রতি একমত পোষণ করেন। যথাযথ ব্যবস্থা গ্ৰহণের জন্য দলীয় ভাবে সরকারের নিকট উপস্থাপন করবে এ আশ্বাস প্রদান করেন। সমিতির সভাপতি আগামী ৮ ই এপ্রিল বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলার সকল শিক্ষকের সমন্বয়ে এক আলোচনা সভায় মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানালে তিনি স্বাদরে গ্ৰহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওঃ মোঃ নুরুল ইসলাম, সহসভাপতি মাওঃ মোঃ আব্দুর রব ও মোঃ সাইফুদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, মাওঃ মোঃ লিয়াকত হোসেন,ক্বারী মিজানুর রহমান, মাওঃ মোঃ সোলায়মান হোসেন, মাওঃ মোঃ মনিরুল ইসলাম, মোঃ মোকছেদ আলী, মোঃ জালাল উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com