বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

মৌ চাষী ও মধু ব্যবসায়ীদের বার্ষিক সম্মেলনে বক্তারা: সাতক্ষীরার অর্থনীতিতে পরিবর্তন এনেছে মধু

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় মৌ চাষী ও মধু ব্যবসায়ীদের বার্ষিক সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবর (২৮ নভেম্বর) সাতক্ষীরার মোজাফ্ফর গার্ডেনে জেলা মৗে চাষী ও মধু ব্যবসায়ী সমিতির আয়োজনে দিনব্যাপি এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনে সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ১৮০জন মৌ চাষী ও মধু ব্যবসায়ীরা অংশগ্রহন করেন। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশ (বিসিক) সাতক্ষীরার উপ-ব্যবস্থাপক গৌরব দাস। বিশেষ অতিথি ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দিপঙ্কর দত্ত, জেলা মৌ চাষী ও মধু ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শেখ মাসুদ পারভেজ প্রমুখ। এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা সুন্দরবন উপকূলীয় জেলা হওয়ায় এখানকার উৎপাদিত মধুর খ্যাতি রয়েছে দেশজুড়ে। সুন্দরবনের ছাড়াও এখানে চাষাবাদের মাধ্যমে উৎপাদিত হচ্ছে মধু। জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে মধু সরবরাহ করছেন এখানকার চাষিরা। রয়েছে বিদেশে রপ্তানির সুযোগ। বক্তারা আরো বলেন, মৌমাছির পরাগায়নের ফলে ফসলের ফলন ১০-২০ ভাগ বৃদ্ধি হয়। জেলার অর্থনৈতিক পরিবর্তন এনেছে প্রত্যন্ত অঞ্চলের মধু চাষিরা। সাতক্ষীরার মধুর সুনাম রয়েছে দেশজুড়ে তাই অসাধু ব্যবসায়ীরা যাতে এই সুনাম নষ্ট না করতে পারে সেদিকে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com