বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাতক্ষীরায় ঈদের নামাজের সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

সাতক্ষীরা প্রতিনিধি :: ঈদুল ফিতরের নামাজের সময় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামে পানিতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩১শে মার্চ) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটির নাম মো: আবু বক্কর(২)। সে হাজিপুর পূর্বপাড়ার ইরফান আলীর একমাত্র ছেলে।

পারিবারিক সূত্র জানা যায়, সকালে শিশু আবু বক্কর নতুন পোশাক পরে তার বাবা ইরফান আলীর সাথে ঈদগাহে নামাজ পড়তে গিয়েছিলেন। ঈদগাহে বসা অবস্থায় সে কান্নাকাটি করায় তার বাবা শিশু সন্তানকে তার পাশে পর্দার আড়ালে থাকা মায়ের কাছে রেখে আসে। নামাজরত অবস্থায় মায়ের কাছ থেকে শিশুটি উঠে যায়। নামাজের পরে খুঁজাখুঁজি করে না পেয়ে পাশে তাদের বাড়ীর পুকুরে শেওলার ভিতরে ভাসতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঈদের দিন এমন মৃত্যু কেউ যেন মেনে নিতে পারছেনা। এতে পরিবারসহ পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com