বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাতক্ষীরায় ভূমিহীনদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ভুমিহীনদের উপর হামলা ও জমি দখলের  প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ভূমিহীন সংগ্রাম কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভূমিহীন নেতা সেকেন্দার আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মো. আলম হোসেন, জাকির হোসেন সহ আরও অনেকে।

এসময় বক্তারা অভিযোগ করেন, ভূমিহীন জনপদের শহীদ জায়েদা নগরের সাবেক সভাপতি ওয়াহব আলি সরদার ক্ষমতার অপব্যবহার করে ভূমিহীনদের সম্পদ নিজের নামে করেছেন।  ফুটবল মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়িসহ বিভিন্ন সম্পত্তি দখল করা হয়েছে বলেও দাবি করেন তারা। ভূমিহীনদের  সম্পত্তি ফিরিয়ে দেওয়া ও হামলার সুষ্ঠু বিচার দাবি করেন বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

মানববন্ধন শেষে তিন শতাধিক ভূমিহীন অসহায় মানুষ সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মনিরুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com