বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাতক্ষীরায় সার সিন্ডিকেটের ৩৯ কোটি টাকা লোপাটের ঘটনার প্রমাণ পেয়েছে দুদক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সিন্ডিকেট করে সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশী দামে সার বিক্রি ও বছরে কৃষকের ৩৯ কোটি টাকা লোপাটের ঘটনার প্রমাণ পেয়েছে দুদক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপ-পরিচালকের কার্যালয়ে অভিযান চালায় দুদক।

এ অভিযানের নেতৃত্ব দেন দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম। অভিযান শেষে তিনি জানান, সরকার নির্ধারিত মূল্যের বাইরে সাতক্ষীরায় সার বিক্রি হচ্ছে। এ ছাড়া সিন্ডিকেট করে কৃষকের কোটি কোটি টাকা লোপাট হচ্ছে এটির সত্যতা আমরা পেয়েছি। দিনভর মাঠ পর্যায়ে অভিযান করেছি। বাস্তব চিত্র কৃষি উপ-পরিচালককে জানানো হয়েছে। তিনিও বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, এখন বিষয়টি দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে লিখিতভাবে জানানো হবে। পরবর্তীতে নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এর আগে দুপুরে পাটকেলঘাটার অবৈধ সার ব্যবসায়ী কেশব সাধুর গোডাউনে অভিযান পরিচালনা করে দুদকের আভিযান দলটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com