বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাতক্ষীরায় ১৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার,পলাতক মাদক চোরাকারবারি

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ ডিবি’র মাদক বিরোধী অভিযানে দেবহাটায় ১৮০ বোতল ফেনন্সিডিল উদ্ধার হয়েছে। বুধবার দিবাগত রাতে দেবহাটা উপজেলার বহেরা উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চিহ্নিত মাদক চোরাকারবারি মোঃ আমানিউল্ল্যা (৩৫) পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশনায় দেবহাটা থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বহেরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।  গোয়েন্দা পুলিশের এসআই রুবেল আহমেদ, এএসআই বিএম তৌহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায়  অভিযানে চালালে বহেরা উত্তর পাড়ার মাহবুর আলম  ও আমানিউল্ল্যা  ১৮০ ফেনন্সিডিল ফেলে পালিয়ে যায়।
এ ব্যাপারে ফেন্সিডিল উদ্ধারসহ দেবহাটা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(গ) এর ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৯,তারিখ-২৬/০৯/২০২৪।
পালাতক আসামী মাহবুর আলম পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com