শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সুন্দরবনে নিষেধাজ্ঞা শেষে কাঁকড়া আহরণে যাচ্ছে জেলেরা

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ দুই মাসের নিষেধাজ্ঞা শেষে পহেলা মার্চ (শুক্রবার) থেকে কাঁকড়া আহরণে সুন্দরবনে যেতে শুরু করেছেন জেলেরা।

বনবিভাগের অনুমতি নিয়ে শ্যামনগরের গাবুরা, বুড়িগোয়ালীনি, মুন্সীগঞ্জ, হরিনগর, কৈখালীসহ উপকূলের কাঁকড়া আহরণকারী জেলেদের বনে যাওয়ার ধুম পড়েছে।

বুড়িগোয়ালীনি এলাকার কাঁকড়া আহরণকারী জেলে হানিফ গাজী বলেন, দুই মাস পাস বন্ধ থাকায় খুব কষ্টে ছিলাম। তবে শুক্রবার থেকে সুন্দরবনের পাস খুলে দেওয়ায় সবকিছু গুছিয়ে রাতেই রওনা দেবো।

দ্বীপ ইউনিয়ন গাবুর নয় নম্বর সোরা গ্রামের দশ সদস্যের পরিবারের একমাত্র উপার্জন কারী জিন্নাত গাজী বলেন, এতদিন খুব কষ্টে দিন পার করেছি। মাল মসলা যে দাম সংসার চালাতে কষ্ট। এখন আর কষ্ট থাকবে না।

এবিষয়ে বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, জানুয়ারি-ফেব্রুয়ারি কাঁকড়ার প্রজননের জন্য সরকারিভাবে সুন্দরবনসহ নদনদীতে কাঁকড়া শিকার বন্ধ ছিল। তবে পহেলা মার্চ থেকে পাশ নিয়ে সুন্দরবনে কাঁকড়া শিকার করতে প্রবেশ করছে জেলেরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com