বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

১দফা দাবীতে তালা হাসপাতালে নার্সদের ২দিন কর্ম বিরতি

বি. এম. জুলফিকার রায়হান, তালা: ১দফা দাবী আদায়ে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচী অনুযায়ী তালা হাসপাতালে কর্মরত নার্স ও মিডওয়াইফারিদের কর্ম বিরতি কর্মসূচী পালিত হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ তালা উপজেলা শাখার আয়োজনে দাবী বাস্তবায়নের জন্য টানা ২দিন তালা হাসপাতালে কর্ম বিরতি পালন করা হয়।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সিনিয়র নার্স মাহমুদা খানম, রওশনারা খানম, ডালিয়া পারভীন ও খোদেজা পারভীন জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারন পূর্বক উক্ত পদগুলোতে উচ্চ শিক্ষিত, দক্ষ ও যোগ্য নার্স কর্মকর্তাদের পদন্নতীর মাধ্যমে পদায়নের ১দফা দাবীতে সারা দেশের ন্যায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচী পালন করা হয়। কর্মসূচী অনুযায়ী- হাসপাতালের জরুরী ও মূমুর্ষ রোগীদের সেবায় নার্স বা মিডওয়াইফারি নিয়োজিত রেখে ৩৪জন স্বাস্থ্য কর্মী গত মঙ্গলবার সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত এবং বুধবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতী কর্মসূচীতে অংশগ্রহন করেন।
নার্স শিউলি বিশ্বাস, মো. আরিফুজ্জামান, আসমা খাতুন ও তাজমিনা খাতুন জানান, যৌক্তিক ১দফা দাবী আদায়ের জন্য সারাদেশে একযোগে কর্মবিরতী কর্মসূচী বাস্তবায়নকালে বুধবার মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আমাদের কয়েকটি দাবী মেনে নিয়েছেন এবং আগামী ডিসেম্বরের মধ্যে বাকি দাবীগুলো বাস্তবায়ন করার আশ্বাস দেয়ায় কর্ম বিরতী কর্মসূচী বুধবার স্থগিত করা হয়েছে এবং হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে সেবা প্রদান শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com