বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জাতির ভাগ্যে মহাদুর্যোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “কিছু কিছু লোক পাগল হয়ে গেছে। আমরা যেখানে সাড়ে ১৫ বছর ধৈর্য ধরেছি, সেখানে কী আরেকটু ধৈর্য্য ধরা যায় না? জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে। আমরা জাতীয় ঐক্যের ভিত্তিতে আগামী নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছি। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র ব্যর্থ করতে সকলকে স্বোচ্চার থাকতে হবে। গতকাল শনিবার দুপুরে মুক্তাগাছা আর. কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।”