শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

অবৈধভাবে ভারতে যাওয়া ও আসার সময় সীমান্তে আটক-৫

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তের চোরাপথ দিয়ে ভারতে যাওয়া ও আসার সময় এক নারীসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার ভোরে সাতক্ষীরার পদ্মশাখরা ও হিজলদী সীমন্তে পৃথক অভিযানে তাদের আটক করাহয়।
আটককৃতরা হলেন সাতক্ষীরা সদরের পদ্মশাখরা এলাকার শামসুদ্দিন গাজীর ছেলে মোঃ জসিমউদদীন (৩৮), সদরের ভোমরা লক্ষিদাঁড়ী এলাকার আসাদুল সরদার এর ছেলে বিলাল হোসেন (২৩), একই এলাকার আব্দুল মজিদের ছেলে মোঃ শামসুজ্জামান(৩৯) ও শরিয়াতপুর জেলার জাজিরা থানা এলাকার মৃত সামছুল মোল্লার মেয়ে মৌসুমী (৩৪), ফরিদপুর জেলার আলফাডাংগা থানার রুদ্রবানা গ্রেমের মৃত আয়নাল উদ্দিন শেখ এর ছেলে মোঃ মামুন (৩৩)।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি জানান হিজলদী বিওপির একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৬ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর মাঠ নামক স্থান হতে ভারত থেকে দেশে অবৈধ প্রবেশের সময় এক নারীসহ দুই জন বাংলাদেশী আটক করাহয়। অপর একটি অভিযাননে পদ্মশাখরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২/১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্বশান নামক স্থান হতে আরও তিন জনকে আটক করাহয়। তারা অবৈধভাবে ভারতে যাচ্ছিলো।

আটককৃতদের বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com