বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে জাতীয় মহিলা সংস্থার আলোচনা সভা

তালা প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর সকালে জাতীয় মহিলা সংস্থার সাতক্ষীরা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা কর্মকর্তা মো. আনিছুর রহমান মল্লিক।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জান্নাতুল নাঈম সুগন্ধা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, অধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা ও ওসিসি প্রোগ্রাম অফিসার মো. আব্দুল হাই সিদ্দিক।
এসময়- দক্ষিণ কাটিয়া-সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া বেগম, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুক্তি রানী বসু ও জাতীয় মহিলা সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অর্ধশতাধিক নারীদেরকে অধিকার সচেতন, আইনী পরামর্শ ও সরকারি সেবা সহায়তা গ্রহনের বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। সভাটি সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থার কম্পিউটার প্রশিক্ষক সুলতানা মাহমুদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com