Saturday , 21 February 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আশাশুনি
  6. উপকূল
  7. কলাম
  8. কলারোয়া
  9. কালিগঞ্জ
  10. কৃষি
  11. খুলনা
  12. খেলার খবর
  13. জাতীয়
  14. জেলার খবর
  15. জ্বালানি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের পুষ্পস্তবক অর্পণ

প্রতিবেদক
mir khairul alam
February 21, 2026 9:21 pm

 

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রান্তিক যুব সংঘ’ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে সাতক্ষীরার ঐতিহাসিক শহীদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

দিবসটির শুরুতে যখন শহরজুড়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুর ধ্বনিত হচ্ছিল, তখনই সর্বস্তরের মানুষের ঢলে শামিল হন প্রান্তিক যুব সংঘের একঝাঁক উদ্যমী তরুণ। সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কিছুক্ষণ নিরবতা পালন করেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হৃদয় মন্ডল, সাধারণ সম্পাদক নূরজাহান খাতুন, সহ-সভাপতি ইফতি জামিল, অর্থ সম্পাদক মারুফুজ্জামান সম্রাট, সদস্য ইমতি জামিল, সুদিপ্ত দেবনাথ, শ্বাশত বিশ্বাস, করিমুন্নেছা শান্তা, এম. সামীর চৌধুরী, ইরিনা আক্তার, আলামিন হোসেন, রাহিব হাসান, রিয়াদ হোসেন, জ্যোতি মন্ডল , রুপালী সরকার , বিচিত্র মন্ডল , তাপস সরকার , হুমাইরা ও শুভ্রদেবসহ অন্যান্য সদস্যবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত এক বক্তৃতায় সংগঠনের সভাপতি হৃদয় মন্ডল বলেন, “ভাষা আন্দোলন কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়; এটি আমাদের জাতিসত্তা, সংস্কৃতি ও স্বাধীনতার চেতনার মূল ভিত্তি। ১৯৫২ সালের মহান ভাষা শহীদদের আত্মত্যাগের সেই পথ ধরেই আজ বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশ্বজনীন স্বীকৃতি পেয়েছে।”

সংগঠনের অন্যান্য বক্তারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে বর্তমান সময়ে বাংলা ভাষার সঠিক চর্চা ও প্রযুক্তিগত গবেষণার প্রসার ঘটাতে হবে। তরুণ সমাজকে নিজেদের শেকড় সম্পর্কে সচেতন করে তোলাই আমাদের অঙ্গীকার।”

শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনটি ভাষা ও সংস্কৃতির বিকাশে এবং আর্তমানবতার সেবায় আগামীতে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে। উল্লেখ্য, সাতক্ষীরা জেলার সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে প্রান্তিক যুব সংঘ দীর্ঘদিন ধরে প্রশংসনীয় কাজ করে আসছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই

ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

ভোমরা স্থল বন্দরের সকল সংগঠনের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাদের যৌথ সভা

পিছিয়েপড়া মুন্ডা আদীবাসিদের সমস্যা নির্বাচিত করে সংলাপ অনুষ্ঠান

মানসম্মত ও সাশ্রয়ী উচ্চশিক্ষার নতুন গন্তব্য হতে যাচ্ছে আলজেরিয়া

বিদেশি পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী দেবহাটার মনিরুল আটক

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরের চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ ইউপি সদস্যের অনাস্থা

রেডিও নলতায় ৩ দিনব্যাপী সাংবাদিকতা বিয়ষক প্রশিক্ষণের সমাপনি

আমাদের টিম সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় সরকারের সাথে মতবিনিময়