শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

আলিপুরের চেয়ারম্যানের শাস্তির দাবিতে দেবহাটায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার আলিপুর ইউপি চেয়ারম্যান আঃ রউফ কর্তৃক ইসলামী আলোচক কবির বীন সামাদকে মাহফিলের স্টেজে গালি-গালাজ ও অপমান করার প্রতিবাদে এবং ভারতীয় মুসলিমদের ওয়াকফ আইনের প্রতিবাদ করায় হত্যা ও নির্যাতনের ঘটনায় দেবহাটায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) জুম্মা নামাজ শেষে দলমত নির্বিশেষে মুসল্লীদের অংশগ্রহনে পারুলিয়া সেড জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক প্রদক্ষিন করে সখিপুর বাজার হয়ে পারুলিয়া বাসস্টান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পারুলিয়া সেড জামে মসজিদের ইমাম মুফতি আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন খেদমতে খলক ফাউন্ডেশনের দেবহাটা শাখার সমন্বয়ক আলহাজ¦ কারী ফজলুল হক আমিনী। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত ২৩ এপ্রিল আলিপুর চেকপোষ্ট মাদ্রসা ও মসজিদ কর্তৃক আয়োজিত জনপ্রিয় ইসলামী আলোচক ও শিল্পী কবির বিন সামাদ আমন্ত্রিত অতিথি ছিলেন। তিনি আলোচনা পেশ করার সময় চেয়ারম্যান আব্দুর রউফ আমন্ত্রিত আতিথি কবির বিন সামাদকে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় মাহফিলের স্টেজে অশালীন ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, থাপ্পড় দিয়ে চোখ বাস্ট করে দেওয়া এবং মারতে উদ্ধত হয়। চেয়ারম্যান আব্দুর রউফ মাহফিল স্টেজে পরিকল্পিতভাবে কবীর বিন সামাদকে অপমান অপদস্ত করেছে। অনতিবিলম্বে ভূমি দস্যু রউফকে গ্রেফতার না করা হয় তাহলে আন্দোলন গড়ে তোলা হবে। রউফ চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন মুসল্লীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com