বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

আশাশুনিতে অর্ধ-বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন

এস,এম মোস্তাফিজুর রহমান: আশাশুনিতে অর্ধ-বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২২ এপ্রিল)বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়মে এ সভা অনুষ্ঠিত হয়। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন(গেইন)এর আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহাবুবুল হক ডাবলু, দরগাহপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল,উপজেলা সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান,উপসহকারী কৃষি কর্মকর্তা তারিকুল ইসলাম,বিল্লাল হোসেন,মারুফ বিল্লাহ,সাংবাদিক জি,এম মুজিবুর রহমান,এস,এম মোস্তাফিজুর রহমান,বিএম আলাউদ্দীন,ইয়াছিন আরাফাতসহ বিভিন্ন ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ, ইউনিয়ন জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,শিক্ষক,নারী উদ্যোক্তা,এনজিও কর্মী,ইমাম এবং গ্রাম পুলিশ অংশ গ্রহণ করেন। সভায় আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্টেক হোল্ডারদের নিয়ে-২০২৪ সালে নেওয়া বার্ষিক পরিকল্পনার অর্ধ-বার্ষিক কর্মপরিকল্পনার মূল্যায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গেইন এর কনসালটেন্ট নিহার কুমার প্রামাণিক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com