শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

আশাশুনিতে ইমার্জেন্সি মেডিসিন হস্তান্তর

আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে চিকিৎসা সেবা বাড়ানোর লক্ষ্যে ইমার্জেন্সি মেডিসিন হস্তান্তর করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মেডিসিন হস্তান্তর করা হয়। আমেরিকার্স ফাউন্ডেশনের সহযোগিতায় আশার আলো এনজিও এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঔষধ হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. প্রসূন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমেরিকান ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবিএম কামরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, হেলথ ইন্সপেক্টর আবু মুছা। অনুষ্ঠানে প্রতাপনগর ইউনিয়নের চাকলা কমিউনিটি ক্লিনিক, কুড়িকাহুনিয়া কমিউনিটি ক্লিনিক ও হিজলিয়া কমিউনিটি ক্লিনিক এর জন্য ২৩ প্রকারের প্রচুর পরিমাণ ওষুধ বিনামূল্যে বিতরণের জন্য হস্তান্তর করা হয়। ওষুধগুলো ইউএনও এর নিকট থেকে গ্রহন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ প্রসূন কুমার মন্ডল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com