শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

আশাশুনিতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালনে প্রস্তুতি সভা 

আশাশুনি: আশাশুনিতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সোমবার সকাল ১০ টায় এ সভার আয়োজন করে। উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, হাজী আবু দাউদ ঢালী ও সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম,প্রভাষক সজল কুমার আঢ্য,ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডল, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, উপ-সহকারী কৃ্ষি কর্মকর্তা তরিকুল ইসলাম,আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, এসআই সাখাওয়াত হোসেন, আশাশুনি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান ও এস এম আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৩ ও ১৪ জানুয়ারী আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মেলা,কুইজ প্রতিযোগিতা,বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠান বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com