বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

আশাশুনিতে বিষাক্ত মদ্যপানে স্বেচ্ছাসেবক দল নেতা সহ ২ যুবকের মৃত্যু।। অসুস্থ-৯ জন

 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা)।। সাতক্ষীরার আশাশুনিতে বিষাক্ত মদ্যপানে স্বেচ্ছাসেবক দল নেতা সহ ২ যুবকের মৃত্যু হয়েছে।নিহত দুই যুবক হলেন জাকির হোসেন টিটু ও নাজমুল গাজী। তারা উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেতুলিয়া গ্রামের জাফর আলী খাঁ ও সোহরাব গাজীর ছেলে। একই ঘটনায় মারাত্মক অসুস্থ অবস্থায় আরও ৯ যুবককে উপজেলা ও জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ফারুক ও ইমরান নামে আরও দুই যুবকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার(১ এপ্রিল) দিবাগত মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন টিটু ও নাজমুলের মৃত্যু হয়। এর আগে ঈদের দিন সন্ধ্যায় মদ্যপানের পর রাত ১২ টার দিকে মারাত্মক অসুস্থতা বোধ করলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের সাইদ সরদারের ছেলে ফারুক হোসেন,মোকামখালী গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান,মিত্র তেঁতুলিয়ার মর্জিনা খাতুনের ছেলে ইকবাল,কামরুলের ছেলে লিপ্টন,আজিবার সরদারের ছেলে রবিউল,শহীদ গাজীর ছেলে তুহিন,আনিছের ছেলে নাজমুল সহ ৯ যুবক। এদের মধ্যে অবস্থা আশংকাজনক হওয়ায় ফারুক হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও ইমরানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান,ঈদের দিন সন্ধ্যায় তেঁতুলিয়া শশ্মানঘাটের মাঠে বসে জাকির হোসেন টিটু ও নাজমুল গাজীসহ ১১ বন্ধু মিলে মদ্যপান করেন। এরপরে তারা যে যার মতো নিজ নিজ বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে রাত ১২ টার দিকে মারাত্মক শারীরিক অসুস্থতা বোধ করলে তাদের প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১টার দিকে জাকির হোসেন টিটু ও নাজমুল গাজী মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ছাড়া আরও অন্তত ৯ জন অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে স্বজনেরা জানিয়েছেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন জানান,এ ঘটনায় টিটু ও নাজমুল নামের ২ জনের মৃত্যুর খবর পেয়ে একজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়না তদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।#

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com