শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

আশাশুনিতে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

আশাশুনি ব্যুরো: আশাশুনি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সমেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নোমান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ২০ ফেব্রুয়ারী রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ২১ ফেব্রুয়ারী রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, সকালে প্রভাত ফেরী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এবং মসজিদে দোয়া অনুষ্ঠান, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com