শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

আশাশুনিতে স্বাধীনতা দিবসে জামায়াতে ইসলামীর যুব বিভাগের আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি: সাতক্ষীরার আশাশুনিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ এক বর্ণাঢ্য র‍্যালি করেছে। বুধবার(২৬ মার্চ) সকাল ১০টায় উপজেলা যুব বিভাগ এ বর্ণাঢ্য র‍্যালির
আয়োজন করে। উপজেলা সভাপতি ডাঃ রোকনুজ্জামানের নেতৃত্বে আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আশাশুনি সরকারি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান স্থানে গিয়ে মিলিত হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন-উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওঃ নুরুল আফসার মোর্তাজা,
সহ-সেক্রেটারি মাওঃ আব্দুল বারী,অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুস,সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ,ছাত্রশিবির সভাপতি মোখলেছুর রহমান, যুবনেতা আক্তারুজ্জামান,যুব বিভাগের সদর ইউনিয়ন সভাপতি বিল্লাল হোসেন,শোভনালী সভাপতি এনামুল কবির,বুধহাটা সভাপতি হাফেজ অলিউর রহমান,বড়দল সভাপতি ওমর ফারুক,প্রতাপনগর সভাপতি আব্দুস সাত্তার, কাদাকাটি সভাপতি ইউনুছ আলী মোড়ল,সদর ইউনিয়ন সেক্রেটারি সাইফুল্লাহ আমিনসহ উপজেলার ১১ ইউনিয়নের যুব বিভাগের সভাপতি,সেক্রেটারি ও শত শত কর্মী। এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা করা হয়। সভায় বক্তারা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা করেন এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com