বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

আশাশুনির কুল্যায় বিএপির কর্মী সমাবেশে

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনিতে বিএনপির কর্মী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ শহিদুল আলম সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। শুক্রবার বেলা ১১.৩০ টায় গুনাকরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আছিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক শামীম রেজা,সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু,সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এড.গোলাম গনি দুদু,খায়রুল আহসান,এজাজ আহমেদ জজ,এড.এবিএম সেলিম,শাহরিয়ার জামান,মিজানুর রহমান,জুলফিকর আলী জুলি,খালিদুজ্জামান টিপু, হাবিবুল্লাহ হাবিল,আশিকুজ্জামান আশিক, জাহিদুজ্জামান,বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে আবু হেনা মোস্তফা কামাল,আব্দুল্লাহ আল মামুন, জি এম ইসলাম উদ্দীন,জুলফিকরুজ্জামান,আক্তার হোসেন, কবির আহমেদ ঢালী,আঃ করিম ঢালী, আলহাজ্ব আঃ হান্নান,সাবেক মেম্বার ইব্রাহিম গাজী প্রমুখ। প্রধান অতিথি শহিদুল আলম বলেন,আমরা ১৭ বছর ‘কথা বলতে পারিনি। আজকে সবার মধ্যে মনের কথা প্রকাশের আগ্রহ দেখলাম। দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায়। আজকে যারা স্থানীয় নির্বাচনের দাবী জানাচ্ছে তারা জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। আমাদেরকে ৩১ দফা বাস্তবায়নে জনগনের কাছে পৌছতে হবে। জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখতে হবে। এজন্য চাই ঐক্যবদ্ধ কার্যক্রম। সামনে যে সুদিন দেখতে পাচ্ছি ঐক্যবদ্ধ ভাবে তা বাস্তবায়ন করতে হবে। সমাবেশ শেষে তিনি গুনাকরকাটি খানকায়ে আজিজীয়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের উদ্দেশ্যে আলোচনা করেন। পরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপির দুর্দীনের সাথী মরহুম এস এম রফিকুল ইসলামের কবর যিয়ারত করতে তিনি মরহুমের গ্রামের বাড়িতে গমন করেন। এর আগে তিনি সমাবেশে আসার পথে ঐতিহ্যবাহী বুধহাটা বাজারে করিম সুপার মার্কেটের সামনে সমবেত নেতাকর্মীদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com