শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

আশাশুনির সব মুন্দিরে নিরাপত্তাদিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ : ওসি নজরুল

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল, আনুলিয়া, কুল্লা ও খাজরা সহ বিভিন্ন ইউনিয়ন, বাজার ও পূজা মণ্ডপ পরিদর্শন করে জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম। গতকাল বুধবার সকালে ও আজ বৃহস্পতিবার বিকেলে তিনি পূজা মণ্ডপ পরিদর্শন ও সর্বসাধারণের সাথে এ মতবিনিময় করেন। এসময় তিনি বলেন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন “দূর্গা পূজা” এ উপলক্ষ্যে আশাশুনি উপজেলার পত্যেকটি মুন্দিরে পুলিশ ও আনসার মোতায়ন করা হবে। অন্যান্য বছরের চেয়ে এ বছর আরো শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করবেন। এই দুর্গোৎসবে থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে আশ্বস্ত করেন সনাতন ধর্মাবলম্বীদের । তিনি বলেন পূজা উপলক্ষে কোথাও সন্ত্রাসী কার্যকলাপ সহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না। সে বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও আনসার ব্যাটালিয়ন কাজ করছে। কোন ব্যক্তি যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করে বিশৃঙ্খল করার চেষ্টা চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ অব্যহত রাখবো এবং সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com