শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

আসন দেখিয়ে এনসিপিকে কেনা যাবে না: সাতক্ষীরায় নাহিদ

 জাতীয় নাগরিক পাটির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আপনারা কোন চাঁদাবাজদের ভয় পাবেন না। জাতীয় নাগরিক পাটির সকল চাঁদাবাজ ও সন্ত্রাসীদের রুখে দেবে।জুলাই অভ্যুথানের পর আমরা দেশে সংষ্কার চেয়েছি, বিচার চেয়েছি, নতুন সংবিধান চেয়েছি। কিন্ত একটি পক্ষ সংষ্কার না করে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়।

তিনি আরো বলেন, আমরা সাতক্ষীরার স্বাস্থ্য, শিক্ষা ও যাতায়ত ব্যাবস্থা সম্পর্কে আমরা জানি। এখানে একটি রেল লাইন দরকার আমরা সেটি বাস্তবায়ন করব।আমাদের সুন্দরবন এবং জলবায়ুর রক্ষায় জাতীয় নাগরিকপাটি কাজ করবে।

নাহিদ ইসলাম বলেন, একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়। আমরা তাদের বলতে চাই স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা ভারতে পালাতে বাধ্য করেছি । যারা এই পথে হাটবে তাদেরও একই পরিনতি হবে। সামনে আমরা চাঁদবাজ সন্ত্রাসীরদের বিরুদ্ধে আমরা ইশতেহার দিব। আপনার সকলেই জুলাই গনঅভ্যুন্থানের পক্ষে থাকবেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা জেলায় জেলা চাঁদাবাদ নির্মুল কমিটি করতে চাই। আজকের পর থেকে যেখানে চাঁদবাজদের দেখবেন তাদের গনধোলাই দিয়ে পুলিশে দিবেন। বাংলাদেশ এনসিপি ও ছাত্রজনতা এক হয়ে দেশের সকল অপকর্ম রুখে দিবে ইনশাল্লাহ । শনিবার (১২জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে জেলা নাগরিক পাটি( এন. সি.পি) আয়োজিত এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি। সাতক্ষীরা নাগরিক পাটির আহবায়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ড. মনিরুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পাটির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিন অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ যুগ্ন আহবায়ক ডা. তাসনিম জারা প্রমুখ ।এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পাটির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী, যুগ্ন সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সদস্য নাহিদা সারওয়ার নিভা, জেলা ছাত্র সন্ময়ক আরাফাত হোসনসহ জেলা বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন পর্যায় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com