বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে খুলনায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

সাতক্ষীরা প্রতিনিধিঃ ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং রূপান্তরের আয়োজনে “ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে খুলনার সিএসএস আভা সেন্টারে। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা (১০–১১ নভেম্বর ২০২৫) এ অংশগ্রহণ করেন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর ও গাবুরা ইউনিয়ন পরিষদের ৩০ জন নির্বাচিত নারী ও পুরুষ জনপ্রতিনিধি এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় সরকার প্রতিনিধিদের রূপকল্প নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বাজেট প্রক্রিয়া বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। এর মাধ্যমে ইউনিয়ন পরিষদের পরিকল্পনা প্রণয়নকে আরও অংশগ্রহণমূলক, জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, সম্পদ চিহ্নিতকরণ এবং বার্ষিক বাজেট প্রণয়নের ব্যবহারিক দিকসমূহে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। দলীয় আলোচনা, উপস্থাপনা, প্রশ্নোত্তর পর্ব এবং বাস্তব অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পান।

প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট জনাব রঞ্জন কুমার ঘোষ এবং স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট সাঈদ মাহাদী। প্রশিক্ষণ কর্মশালাটি সার্বিকভাবে পরিচালনা ও সমন্বয় করেন রূপান্তরের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর মোছাঃ জোহুরা খাতুন মীরা।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মতামত ব্যক্ত করে বলেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের পরিকল্পনা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, অর্জিত জ্ঞান ইউনিয়ন পর্যায়ের রূপকল্প ও বাজেট পরিকল্পনাকে আরও বাস্তবসম্মত ও টেকসই করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com