বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

ঈদ-উল-আযহা উপলক্ষে সাতক্ষীরায় র‍্যাব’র নিরাপত্তা জোরদার

বি.এম. জুলফিকার রায়হান : পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে সাতক্ষীরায় আইনশৃঙ্খলা সমুন্নত রেখে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ অভিযান শুরু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬। এরই অংশ হিসেবে র‍্যাব-৬ এর সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের পক্ষ থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকা বিনেরপোতা, লাবসা জিরো পয়েন্ট, কদমতলা বাজারসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। অপরদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাব সাতক্ষীরার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তালা সদরের আটারই গ্রামে অভিযান চালিয়ে ২১৭ বোতল ফেনসিডিল, নগদ ৫৪ হাজার ৪২০ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। একইসাথে ঘটনাস্থল থেকে উপজেলার হিজলদি গ্রামেন মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. আজগর সরদার (৪৫), এবং তালা সদরের আটারই গ্রামের আমজাদ হোসেন খান’র স্ত্রী হাসিনা বেগম (৩৫) নামে দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। এঘটনায় ওই রাতে তালা থানায় আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি মামলা হয়।
এরআগে গত বুধবার (২৮ মে) রাতভর র‍্যাব সদস্যরা যানবাহন ও পথচারীদের তল্লাশি চালায় এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। অপরাধ দমনের পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে র‌্যাব সদস্যদের এ কার্যক্রম স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।
এ বিষয়ে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো: এহতেশামুল হক খান বলেন, পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে কোনো প্রকার নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। সাতক্ষীরার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি আমরা মানুষের সঙ্গে কথা বলছি, যেন তারা নিজেরাও সচেতন থাকেন এবং যেকোনো ধরনের সন্দেহজনক পরিস্থিতিতে আমাদেরকে দ্রুত অবহিত করেন। র‌্যাব সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।”
র‍্যাব সূত্রে জানা গেছে, ঈদকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি জঙ্গি তৎপরতা, মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সাদা পোশাকে র‌্যাব সদস্যদের পাশাপাশি মোবাইল টিম ও টহল টিম সার্বক্ষণিক মাঠে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com