বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

উপজেলা নির্বাহী অফিসারের সাথে জামায়াত’র কেন্দ্রীয় নেতার মতবিনিময়

তালা প্রতিনিধি
সদ্য যোগদানকৃত তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার’র সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ’র মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তিনি মতবিনিময় সভায় মিলিত হন।
সভায়- তালা উপজেলার উন্নয়ন, দুর্নীতি এবং দখলদারিত্ব মুক্ত তালা উপজেলা গঠন, তালা উপজেলাকে একটি মডেল উপজেলা রুপান্তরিত করা ও জলবদ্ধতা নিরসন সহ সমসাময়িক সমস্যা এবং সমাধানের উপর আলোচনা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ের অন্যান্য কর্মকর্তা সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমির আলহাজ¦ ডা. শেখ মাহমুদুল হক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস আলী, কর্ম পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসাইন, মোস্তাফিজুর রহমান এবং মোতাহিরুল হক (শাহিন) প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে সকাল থেকে অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ ৫ জুলাই তালায় মহিলা সমাবেশে আসার সময় পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে তাদের বাড়িতে যান এবং তাদের চিকিৎসার বিষয়ে খোজ-খবর নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com