শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার নলতা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) এমজেএফ ফাউন্ডেশনের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে এমজেএফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নলতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও অভিভাবক সদস্য রফিকুল ইসলাম খোকন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা যুব জামাতের সভাপতি ও অভিভাবক সদস্য আশরাফুল ইসলাম, জামায়াত নেতা ও নলতা শরীফ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, প্রভাষক মামুন বিল্লাহ।

উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অফিস স্টাফ ও অভিভাবকবৃন্দরা।

এসময় বক্তারা বলেন, নলতা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত প্রতিবন্ধী শিশুদের নৈতিক ও আচরণগত শিক্ষার পাশাপাশি তাদের আয়মূলক শিক্ষা দিয়ে আসছে। বিগত দিনগুলোতে স্থানীয় ও বিভিন্ন দাতাদের সহযোগীতায় প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। কিন্তু গত ৬ আগস্ট একশ্রেণির কুচক্রীমহল বিভিন্ন মানুষের অনুভূতি কাজে লাগিয়ে বিদ্যালয়ের  হামলা, লুটপাট ও ভাংচুরের মত ন্যাক্কার ঘটনা ঘটিয়েছে। এরপর থেকে শিশুরা শিক্ষা ও বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। সেই সাথে শিশুদের বাড়িতে রাখা সম্ভব হচ্ছে না।

বিদ্যালটি যাতে দ্রুত সংস্কার করে পুনরায় পাঠদান কার্যক্রম পরিচালনা করা যায় সে বিষয়ে পদক্ষেণ নেওয়ার পরামর্শ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com