শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

কলারোয়ায় জমি দখল করতে দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসীদের মহড়া, জীবনের নিরাপত্তা ও  জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা

 নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার বামনখালীতে ১একর  ১৭ শতক জমি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৭ই নভেম্বর) দুপুরে  কলারোয়া রিপোর্টার্স ক্লাবে এক জনকীর্ণ সংবাদ সম্মেলনে এ দাবি করেন, উপজেলার পাচনল গ্রামের  মৃত ছহিল উদ্দিনের দফাদারের ছেলে ইস্রফিল দফাদার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি  একজন কৃষক মানুষ। কৃষি কাজ করে আমি আমার জীবন জীবিকা চালায়। আমি শান্ত ও নিরীহভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করি। আমি বামন খালি মৌজার সাবেক ২৫৬ খতিয়ানে সাবেক দাগ নং ৪৪৩, হাল দাগ নং ,৫৭০  দাগে ১ একর ১৭ শতক  জমি ক্রয় করিয়া  নিজ নামে রেজিস্ট্রি পূর্বক ভোগ দখল করিয়া আসিতেছি। পরবর্তীতে উক্ত সম্পত্তি ১/১ খতিয়ানের অন্তর্ভুক্ত হইলে আমরা  বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। দায়েরকৃত মামলা দীর্ঘদিন তদন্ত শেষে বিজ্ঞ আদালত আমাদের পক্ষে রায় ঘোষণা করে । কিন্তু আমার প্রতিবেশী যুগিখালী ইউনিয়নের রবিউল ইসলাম (৬৫) জোর পুর্বক দখল করতে একই এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী জাহাঙ্গীর ও সোলাইমান মুন্সীর নেতৃত্বে গত ৪ই ডিসেম্বর রাত ১১ বিদ্যুৎ লাইনে বন্ধ করে  জোর পূর্বক আমার জমির সীমানা প্রাচীর ভেঙ্গে দেয় ও জমি দখলের চেষ্টা করে।  এসময় খবর পেয়ে আমি ও আমার পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দা-কুড়াল ও লাঠি নিয়ে আমাদের ওপর হামলা করতে ছুটে আসলে আমরা পিছু ফিরে আসি। পরে তারা প্রাচীর ভাঙ্গাসহ জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি করে কিছু অংশ দখলে নেয়। লিখিত বক্তব্যে তিনি বলেন, এসময় রবিউল ইসলাম বলেন, জমির কাগজ তোদের কাছে থাক, জমি আমার দখলে। কে আছে এই জমি দখল করতে আসবে, তাদের ডেকে নিয়ে আয়। এছাড়াও বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে বলেন, এ জমিতে আসলে মার্ডার করে ফেলবো। এ  ব্যাপারে সংশ্লিষ্ট  স্থানীয় নেতৃবৃন্দ অন্যায়ভাবে উক্ত জমি জোরপূর্বক দখল না করতে বললে ও সে তাতে কর্ণপাত করছে না। বরং জোরপূর্বক অবৈধভাবে আমার ১ একর ১৭ শতক জমি দখল করে নিতে চায়। লিখিত বক্তব্যে ইস্রফিল দফাদার সন্ত্রাসী  জাহাঙ্গীর, সোলাইমান, রবিউল এর হাত থেকে  জীবনের নিরাপত্তা ও  নিজের জমি রক্ষায় অতি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com