বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

 কাছিম ও কচ্ছপ রক্ষায় শিক্ষামূলক ক্যাম্পেইন উদ্বোধন

তালা প্রতিনিধি: পরিবেশ বন্ধু কাছিম, প্রকৃতিতে বাঁচতে দিন- স্লোগানকে সামনে রেখে দেশের গুরুত্বপূর্ন স্থানে বিপন্ন মিঠাপানির কাছিম ও কচ্ছপ রক্ষায় সচেতনতা ও শিক্ষামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে। ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি ও বাংলাদেশ বন অধিদপ্তরের যৌথ উদ্যোগে রোববার (২ ফেব্রুয়ারী) বিকালে ক্যাম্পেইন’র আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

এ উপলক্ষ্যে সাতক্ষীরার তালা বি. দে. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার জি. এম. সেলিম। অনুষ্ঠানে প্রধান অিতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বন অধিদপ্তরের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের পরিচালক সানাউল্লাহ পাটোয়ারী। স্বাগত বক্তব্য রাখেন, ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির বাংলাদেশ নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর ড. মো. জাহাঙ্গীর আলম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ বন অধিদপ্তরের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান চৌধুরী, আব্দুল্লাহ আস সাদিক ও তালা উপজেলা মৎস্য অফিসার তারেক ইমাম। অনুষ্ঠান পরিচালনা করেন, ডব্লিউসিএস’র প্রকল্প সমন্বয়কারী সামিউল মহাসিন ও নাদিম।

অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশের বন্ধু মিঠা পানির বিপন্ন প্রজাতীর কাছিম ও কচ্ছপ রক্ষায় পাইলট প্রোগ্রাম হিসেবে কাজ শুরু করা হয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ন এলাকায় কাছিম ও কচ্ছপ রক্ষায় জনসচেনতা সৃষ্টিতে শিক্ষামূলক কর্মসূচী বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে আরও বলা হয়, কাছিম ও কচ্ছপ ধরা, ক্রয়-বিক্রয় ও খাওয়া আইনত অপরাধ।
অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরন, প্রামান্য চিত্র প্রদর্শন ও পরিবেশে কাছিমের গুরুত্ব তুলে ধরে পট গান পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com