বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

কালিগঞ্জের শহীদ সামাদ স্মৃতি ময়দানে জামায়াতে ইসলামীর গণ-ইফতার

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের শহীদ সামাদ স্মৃতি ময়দানে জামায়াতে ইসলামীর গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ও ভাড়াশিমলা ইউনিয়ন শাখার উদ্যোগে এ গণ ইফতার মাহফিল বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল ৫টায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী’র সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণভাবে ইসলামকে আঁকড়ে ধরতে হবে তবেই ইহকালীন সুখ ও পরকালীন মুক্তি পাওয়া যাবে। ইসলামে যাকাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, হিসাব করে যাকাত না দিলে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। কেয়ামতের দিন বিষধর সাপ তাকে গলায়, মাথায় দংশন করতে থাকবে। তিনি সবাইকে ইসলামের সু-মহান আদর্শের ভিত্তিতে জীবন ও কর্ম পরিচালনার আহবান জানান।
অনুষ্ঠানটিতে বিশেষ অতিথির বক্তব্য সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান সবাইকে রমজান মাসের সংযম ও তাকওয়ার শিক্ষাকে জীবনে অনুশীলনের মাধ্যমে আদর্শ সমাজ বিনির্মানের আহবান জানান।
এ ছাড়া বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মোসলেম উদ্দিন, সাবেক নায়েবে আমির কাজী মুজাহিদ আলমসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গণ ইফতার মাহফিলটিতে রাজনৈতিক ব্যক্তিত্ব, শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী, সূধীবৃন্দ সহ প্রায় ৩ সহস্রাধিক রোজাদারদের নিয়ে দেশ ও জনগনের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে প্রধান অতিথি অনুষ্ঠানটির সমাপ্তি করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com