বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

কালিগঞ্জে বিএনপির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করলেন ইফতেখার আলী

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারে বিএনপির কার্যালয় উদ্বোধন ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল ৪ টায় বিষ্ণুপুর, চাম্পাফুল ও বিষ্ণুপুর ইউনিয়নের যৌথ আয়োজনে দক্ষীন শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জুলফিকার আলি সাঁপুই এর সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের এ আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু।

সন্মানিত অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এসএম মোতাহার হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম, খুলনা মহানগর ছাত্রদলের নেতা জাফর ইকবাল বাবু।

উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জিএম রফিকুল ইসলাম, সদস্য সচিব আজিজুর রহমান খান, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হাবিব, মোস্তফা মাহমুদ, গোলাম রসুল সরদার, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আল মাহমুদ ছট্টু, সদস্য সচিব মাহমুদ মোস্তফা, মৌতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী ফজলুর রহমান, সদস্য সচিব কাজী মোফাজ্জেল হোসেন পলাশ, রতনপুর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, তরুন দলের উপজেরা সেক্রেটারী আলতাপ হোসেন, তাঁতি দলের আহবায়ক শরীফ আব্দুর রাজ্জাক, সদস্য সচিব ফারুক হোসেন, শ্রমিক দলের আহবায়ক সেলিম প্রমুখ।
পরে বাঁশতলা বিএনপির আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়। কালিগঞ্জ উপজেলা ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, অ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী বলেন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে শেখ হাসিনা দেশটা ধ্বংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুট করেছে, ব্যাংকগুলো শেষ করে গেছে। পিলখানা ট্রাজিটি থেকে শুরু করে চলতি বছরের ৫ আগষ্ট পর্যন্ত বাংলার নিরীহ মানুষকে পাখির মত হত্যা করেছে। হাজার হাজার নেতাকর্মীকে গুম করেছে, গুলি করে হামলা করে পঙ্গু করেছে। আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তির, সমৃদ্ধির, বৈষম্যবিরোধী ও জনকল্যাণমুখী সরকার গঠন করব ইনশাআল্লাহ। আমার নেতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে এ জাতিকে স্বনির্ভর বাংলাদেশ উপহার দিয়েছিলেন। আমার ভোট আমি দিবো স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবো। পছন্দের নেতা নির্বাচন করে সরকার গঠন করব। তিনি আরও বলেন আমি এসেছি দেশনেত্রী খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্র নায়ক, দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে। এদেশ শান্তি সম্প্রিতির দেশ। একটি চক্র সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করে ফায়দা লুটতে চায়। শহীদ জিয়ার গড়াদল বিএনপি শান্তি ও সম্প্রিতির জন্যে কাজ করে এবং আগামীতেও কাজ করবে। কালিগঞ্জে বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম ও সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে দল সুসংগঠিত হচ্ছে। এক্ষেত্রে দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে তৃণমূল পর্যায়ের মজবুত করতে হবে। আর আওয়ামীর সন্ত্রাসীরা এখন বাড়াবাড়ি করলে রেহাই নেই। তাদের গড়া আয়নাঘরে তাদেরকেই পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com