বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

কালিগঞ্জে বিএনপির ওয়ার্ড সম্মেলন পরিদর্শনে করলেন জেলা নেতৃবৃন্দ

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পৃথক তিনটি ইউনিয়নে বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ক্ষমতার দ্বন্দে হট্টগোলে বন্ধ আছে দুটি ওয়ার্ডের সম্মেলন। তবে সবমিলে উৎসবমুখর পরিবেশে এ উপজেলায় তিন দফায় নয়টি ইউনিয়নের সম্মেলন সম্পন্ন। বাকী আছে তিনটি ইউনিয়নের ওয়ার্ড সম্মেলন। বিএনপির ওয়ার্ড সম্মেলন পর্যবেক্ষণে জানাগেছে, শনিবার (৯ আগষ্ট -২০২৫) উপজেলার ধলবাড়িয়া, রতনপুর ও মৌতলা ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুৃষ্ঠিত হয়েছে। সুন্দর ও শান্তিপুর্ন পরিবেশে ভোট সম্পন্ন করতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বদ্ধপরিকর। সেলক্ষ্যেই শনিবার কালিগঞ্জে সম্মেলন চলাকালে পরিদর্শন করেণ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সফল সংসদ সদস্য আলাহজ্ব কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির নির্বাচনী প্রধান পর্যবেক্ষক সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা ৪ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতী।এছাড়াও ওয়ার্ড সম্মেলন পরিদর্শন করেণ কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, জেলা সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাবেক যুব বিষয়ক সম্পাদক শেখ মোজাফ্ফর হোসেন, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান ও কিসমাতুল বারী, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com