শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

কালিগঞ্জ সাংবাদিক ফোরামের কমিটি গঠন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ সাংবাদিক ফোরামের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শনিবার ১ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ডিআরএম আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক মহসিন আলীর সভাপতিত্বে এবং ফোরামটির উপস্হিত সকল সদস্যেদের সম্মতিতে দৈনিক আমার দেশ পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানকে সভাপতি এবং দৈনিক জবাবদিহি পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি ও এন টিভির অনলাইন সংবাদদাতা মো: আফজাল হোসেনকে সেক্রেটারি করে আগামী দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনটির সাধারণ সভায় কমিটি গঠন ছাড়াও ফোরামটির সদস্যদের দক্ষতা উন্নয়নে করনীয় শীর্ষক বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সহ-সভাপতি দৈনিক মুক্ত খবরের কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। এছাড়া সদস্যদের মুক্ত আলোচনার মধ্য দিয়ে বিবিধ বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে সভাটি সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com