রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

কুলিয়া ইউনিয়ন বিএনপির সন্মেলন ও কমিটি গঠন

দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন বিএনপির সন্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। ৩১ জানুয়ারি শুক্রবার বিকাল ৪ টায় বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে সন্মেলনের মাধ্যমে আংশিক কমিটি গঠন করা হয়। কুলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু সভাপতিত্বে ও কুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রুহুল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক যথাক্রমে মোকলেছুর রহমান মুকুল, আলহাজ্ব জাকির হোসেন,মাসুম বিল্লাহ, হাসান সরাফী, আলতাফ হোসেন, প্রভাষক কামাল হোসেন, দেবহাটা উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, যুগ্নআহবায়ক রিয়াজুল ইসলাম, হাবিবুর রহমান মাসুম,সুমন পারভেজ, দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য রাজিব হোসেন রাজু,ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক গোলাম রসুল খোকন, ৯ নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সামছুর রহমানও সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবলু শেখ, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ৭নং ওয়ার্ড সভাপতি নুরনবী লস্কর, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ৩নং ওয়ার্ড সভাপতি আ: আলিম,সাধারণ সম্পাদক আফছার আলী ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সহ বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কুলিয়া ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ডের উপস্থিত সকল কাউন্সিলারদের সমর্থনের মাধ্যমে এ্যাড: জাহাঙ্গীর কবির বাবুকে সভাপতি, রুহুল আমিনকে সাধারণ সম্পাদক, দেলোয়ার হোসেন বাবলুকে সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব সালাউদ্দীনকে সহ-সভাপতি,মোসফিকুর রহমান ও তুহিন হোসেনকে যুগ্ন সম্পাদক করে কুলিয়া ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com