রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

চরগ্রামে বিলে প্রতিপক্ষের হামলায় আহত-৩

তালা প্রতিনিধি: তালার চরগ্রামে বিলের জমি জোর-দখলে ব্যর্থ হয়ে দূর্বৃত্তরা ঘরবাড়ি ভাংচুর সহ লুটপাট চালিয়েছে। অতর্কিত হামলায় মো. আলামিন মোড়ল নামের এক বিশিষ্ট ব্যসায়ী সহ ২জন আহত হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এঘটনায় স্থানীয় ইউপি সদস্য সহ ১৩/১৪ জনের বিরুদ্ধে তালা থানায় এজাহার দায়ের করা হয়েছে।

উপজেলার চরগ্রামের মো. মাজেদ মোড়ল’র স্ত্রী ফজিলা বেগম জানান, চরগ্রামের বাড়ির পাশে বোরো ক্ষেতে সেচ প্রদানের বোরিং সহ জমি কিনে দীর্ঘদিন ভোগদখল করছেন। সম্প্রতি একই গ্রামের মৃত. কওছার শেখ’র ছেলে শাহাদাৎ শেখ ও রাজ্জাক শেখ ওই জমি দখল করার চেষ্টা করে। এনিয়ে স্থানীয় থানা সহ গ্রাম্যভাবে সালিশ হয়। কিন্তু সালিশ অমান্য করে সোমবার (১৩ জানুয়ারী) দুপুরের দিকে শাহাদাৎ, রাজ্জাক ও স্থানীয় ইউপি সদস্য মো. তকিম সরদার সহ ১০/১১জন অজ্ঞাত দূর্বৃত্ত ওই জমি এবং সেচের বোরিং দখলের চেষ্টা করে।

এসময় বাঁধা দিলে দূর্বৃত্তরা ফজিলা বেগম ও তাঁর স্বামী আব্দুল মাজেদ সহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আলামিন মোড়লের উপর হামলা চালায়। হামলাকালে মাজেদ মোড়লরে বাড়ি-ঘর ভাংচুর ও ঘরের মূল্যবান জিনিসপত্র লুটপাট করা হয়। হামলায় আলামিন মোড়ল গুরুতর আহত হলে তাকে ওইদিন তালা হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় ভুক্তভোগী ফজিলা বেগম তালা থানায় হামলাকারীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com