শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক প্রতিরোধে দেবহাটা ওসি’র মতবিনিময়

স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক বিরোধী মতবিনিময় সভা করেছেন দেবহাটা থানার ওসি হযরত আলী। সোমবার দেবহাটা উপজেলার পারুলিয়া ও কুলিয়া ইউনিয়নের যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভা সুবর্ণবাদ মৎস্য আড়ৎ চত্বরে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ  হযরত আলী। বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সানা, কুলিয়া ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা হামিদুল হক শামিম প্রমুখ। এসময় স্থানীয় ইউপি সদস্যবৃন্দ ও অত্র এলাকার মৎস্যঘের ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেবহাটা থানার অফিসার ইনচার্জ  হযরত আলী বলেন, দেবহাটা শান্তিপূর্ণ এলাকা। এখানে অন্য এলাকা থেকে আইশৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রয়েছে। তাছাড়া পুলিশের তৎপরতা বৃৃদ্ধি করতে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি আরো বলেন, দেবহাটা যেহেতু সীমান্তবর্তী উপজেলা সেকারণে এখানে মাদকের তৎপরতা বেশি। তবে পুলিশের পক্ষ থেকে মাদক দমনে কোন প্রকার দায়িত্ব অবহেলা বা মাদকরে বিষয়ে ছাড় নেই।

তিনি আরো বলেন, পুলিশ জনগনের সেবক। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করুন। যদি কেউ দেবহাটা থানা এলাকায় দায়িত্ব পালনে অবহেলা করে আমাকে জানাবেন সাথে সাথে ব্যবস্থা নেব। আপনাদের এলাকার অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করলে আমরা দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনতে পারবো। তাই আসুন সবাই মিলে দেশটাকে সুন্দর করি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com