শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

জন্মদিনে আনিসুর রহিমের প্রতি শ্রদ্ধা নিবেদন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার সাংবাদিকতার প্রতীক পুরুষ, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক, অধুনালুপ্ত দৈনিক সাতক্ষীরা চিত্রের সম্পাদক, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূতের সম্পাদকমণ্ডলীর সভাপতি প্রয়াত অধ্যাপক মো.আনিসুর রহিমের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৭ই মার্চ ১৯৫৫ সালে এই দিনে পৃথিবীর বুকে জন্ম নিয়েছিল মো. আনিসুর রহিম। তিনি সমাজের নিষ্পেষিত অবহেলিত মানুষকে আলোর পথ দেখিয়েছিলেন। দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি।

বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীর প্রি ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এই মহান ব্যক্তির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সাতক্ষীর প্রি ক্যাডেট স্কুলের চেয়ারম্যান ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম’র সভাপতিত্বে এবং সাতক্ষীরা প্রিক্যাডেট স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহা’র সার্বিক তত্ত্বাবধানে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় এক ঝাঁক কোমলমতি শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্কুলের সাবেক শিক্ষক ও শুভাকাঙ্ক্ষী শ্যামল রাহা, সহকারী শিক্ষিকা সাদিয়া ইসলাম, কার্তিক রায়, পিজুষ মন্ডল, শাহনাজ পারভীন, কৃষ্ণপদ কুলীন,তাজমিন সুলতানা, পূজা দত্ত, সুশান্ত ঘোষ, রহিমা খাতুন, বিশ্বজিৎ দাস, রেবেকা সুলতানা, আশরাফুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com