Sunday , 17 November 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আশাশুনি
  6. উপকূল
  7. কলাম
  8. কলারোয়া
  9. কালিগঞ্জ
  10. কৃষি
  11. খুলনা
  12. খেলার খবর
  13. জাতীয়
  14. জেলার খবর
  15. জ্বালানি

জলবায়ু ন্যায্যতার দাবীতে তালায় মানববন্ধন

প্রতিবেদক
mir khairul alam
November 17, 2024 8:34 pm

বি. এম. জুলফিকার রায়হান, তালা: আজারবাইজানের রাজধানী বাকু’তে বসেছে বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ) এর ২৯তম সংস্করণ। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে বিশ্ব শান্তি ও জলবায়ু সহনশীলতা অর্জনে আন্তর্জাতিক অঙ্গীকার সুসংহত করা। এই আহ্বানের সাথে সংহতি রেখে রোববার (১৭ নভেম্বর) সকালে তালা উপজেলা পরিষদের সামনের সড়কে ‘জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবীতে’ মানববন্ধন হয়েছে।
বেসরকারি সংস্থা অ্যাওসেড এর আয়োজনে এবং তালা উপজেলা মাল্টি অ্যাক্টর প্লাটফর্ম (মাপ) উক্ত মানববন্ধন কর্মসূচীর বাস্তবায়ন করে। কার্বন নির্গমন কমিয়ে আনো, পৃথিবীকে রক্ষা করো- ¯েøাগানকে সামনে রেখে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন তালা উপজেলা ম্যাপ’র সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিম।
অ্যাওসেড’র ফিল্ড অফিসার চায়না দাসের পরিচালনায় মানবন্ধনে অন্যান্যের মধ্যে তালা উপজেলা ম্যাপের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সিনিয়র সদস্য অধ্যাপক আবু হাসান, সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, অ্যাওসেড লার্নিং এন্ড অ্যাডভোকেসী অফিসার বাহালুল আলম, ম্যাপ সদস্য সেলিম হায়দার, সেকেন্দার আবু জাফর বাবু, স্বরস্বতী দাস, জিল্লুর রহমান, আব্দুল করিম, আব্দুল হাকিম, ফিরোজা বেগম ও জয়ন্তী রানী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশসমূহের বিপদাপন্ন জনগোষ্ঠীর জন্য জলবায়ু তহবিলের অর্থের ন্যায্য হিস্যা প্রাপ্তি নিশ্চিতকরণ করার দাবী জানানো হয়। এছাড়া গ্রীনহাউজ গ্যাস নির্গমনকারী শিল্পোন্নত দেশগুলোকে কার্বণ নিঃসরণ কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জোর দাবী জানান।
মানববন্ধনে- ২০২৪ মাল্টি অ্যাক্টর প্লাটফর্ম এবং ক্লাইমেট জাস্টিস ফোরাম’র নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ ও প্রান্তিক জনসাধরন সহ বিভিন্ন শ্রেনী-পেশার অংশগ্রহগন করে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কালিগঞ্জ মৌতলা ইউনিয়নের চাতরা’য় নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে

দেবহাটায় হরমোন মিশ্রিত ১৪১ ক্যারেট অপরিপক্ক আম জব্দ

দেবহাটায় বিএনপির কর্মী সমাবেশ

দেবহাটা পুলিশের অভিযানে মাদক ও সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার

দেবহাটায় সহকারী শিক্ষকদের দাবি আদায়ের স্মারকলিপি ও মানববন্ধন

সৌদি থেকে পাঠানো ৯ লক্ষ টাকা আত্মসাৎ, সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে প্রবাসী স্ত্রীকে হত্যা চেষ্টা

তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত

দেবহাটায় বিনামূল্যে নাক, কান ও গলা চিকিৎসা সেবা ক্যাম্প

দেবহাটায় যুব বিভাগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বর্ণাঢ্য র‌্যালী

সাতক্ষীরায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের বৃত্তি প্রকল্প উদ্বোধন